তাসখন্দে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৪, ২০:২০আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২১:০৪

উজবেকিস্তানের গুরুত্বপূর্ণ শহর তাসখন্দে শহীদ মিনার স্থাপন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৫ এপ্রিল) উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম তাসখন্দের গভর্নর শাভকত উমরাজাকভের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন। এ সময় গভর্নর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের গৌরবময় ইতিহাস বর্ণনা করতে গিয়ে রাষ্ট্রদূত মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য সম্পর্কে গভর্নরকে জানান। ‘২১ ফেব্রুয়ারি’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে স্বীকৃত উল্লেখ করে রাষ্ট্রদূত তাসখন্দের একটি যথাযথ স্থানে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব দেন।

বাংলাদেশ ও উজবেকিস্তানের বর্তমান অর্থনৈতিক সহযোগিতার ওপর আলোকপাত করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য ও ওষুধ আমদানি করতে তাসখন্দের ব্যবসায়ী নেতাদের উৎসাহিত করতে রাষ্ট্রদূত গভর্নরকে অনুরোধ করেন।

দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ককে আরও মজবুত ও গভীর করতে তিনি তাসখন্দ ও ঢাকার মধ্যে ‘সিস্টার সিটি’ বিষয়ক একটি সহযোগিতা স্মারক করার ওপর জোর দেন।

এ সময় তাসখন্দের গভর্নর শাভকত উমরাজাকভ ‘সিস্টার সিটি’ সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন। শহীদ মিনার স্থাপনের বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি অভিমত দেন।

এ ছাড়া ব্যবসায়িক, বিনিয়োগ, সাংস্কৃতিক ও পর্যটন সহযোগিতাকে আরও গতিশীল করতে তিনি রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। দুই দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের কথা গুরুত্বসহকারে ব্যক্ত করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি