জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ২১:৪৫ আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২১:৪৫

আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করতে পারেন। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সফরে আসা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান এ সম্ভাবনার কথা জানান।

সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে দুই মন্ত্রী দুই দেশের মধ্যে সামগ্রিক সহযোগিতা বিষয়ে ‘টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্ট’ স্বাক্ষর করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা, বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্ডো দিয়াস ফারসে এবং উভয় দেশের পদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সংগঠন ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ এবং এ ব্যাপারে  ব্রাজিলের সহায়তা চাওয়া হয়েছে।

এছাড়া তিন দেশীয় ইন্ডিয়া, ব্রাজিল ও সাউথ আফ্রিকা (ইবসা ফোরাম) ফোরামে যুক্ত হওয়ার বিষয়েও বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে— যা ব্রাজিল স্বাগত জানিয়েছে এবং এ বিষয়ে অন্য দুই সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে।

এছাড়া জাতিসংঘ সংস্কার বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার বিষয়ে ব্রাজিলের আগ্রহকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন-

ব্রাজিলে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ

ব্রিকসে যোগ দিতে ব্রাজিলের সমর্থন চায় বাংলাদেশ, চায় বায়ো ফুয়েলও

ব্রাজিলের সঙ্গে সম্পর্কে যেসব বিষয়ে আগ্রহী বাংলাদেশ

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন, চারটি চুক্তির সম্ভাবনা

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় সরকার

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে সুখবর পেলো বার্সেলোনা
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
হারিয়ে যাচ্ছে বাংলার স্বাদের সেই পুরোনো দিন, বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খাবার
হারিয়ে যাচ্ছে বাংলার স্বাদের সেই পুরোনো দিন, বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খাবার
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার