ব্রাজিলে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ২০:২৪ আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২০:২৪

ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পজাত পণ্য ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিয়ে প্রবেশ করে। সেটি শুল্কমুক্ত করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

রবিবার (৭ এপ্রিল) সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার সঙ্গে বৈঠকের পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কিন্তু গত ৫২ বছরে এই প্রথমবারে মতো কোনও পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করলেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, বাংলাদেশে যেসব পোশাক ব্রাজিলের তুলা ব্যবহার করে সেগুলোতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেছি।

এছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আইসিটি খাতে ব্রাজিলের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে এবং ওষুধ রফতানির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

ব্রিকসে বাংলাদেশের যোগদানের বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, এই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, আমরা অবশ্যই গাজায় যে নৃশংসতা চলছে সেটি নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে আমাদের অবস্থান এক।

রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং মিয়ানমারকে চাপ দেওয়ার বিষয়েও আমরা আলোচনা করেছি, বলেন হাছান মাহমুদ।

বাণিজ্য সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নতুন বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। আমরা ভারসাম্যপূর্ণ বাণিজ্যের জন্য নতুন খাত বের করার বিষয়ে কাজ করবো।

শুল্কমুক্ত সুবিধার বিষয়ে তিনি বলেন, যেসব পণ্য বাংলাদেশ পাঠায় সেগুলো নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা করা হয়। এটি পর্যালোচনা করার বিষয়ে আমরা আলোচনা করেছি।

আরও পড়ুন-

পরিবহন খাতের বায়ো ফুয়েল নিয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ব্রাজিল

ব্রাজিলের সঙ্গে সম্পর্কে যেসব বিষয়ে আগ্রহী বাংলাদেশ

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন, চারটি চুক্তির সম্ভাবনা

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় সরকার

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে সুখবর পেলো বার্সেলোনা
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সর্বশেষ খবর
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
হারিয়ে যাচ্ছে বাংলার স্বাদের সেই পুরোনো দিন, বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খাবার
হারিয়ে যাচ্ছে বাংলার স্বাদের সেই পুরোনো দিন, বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খাবার
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার