বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, অর্থমূল্য এক লাখ ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৭:৫৪আপডেট : ২০ মে ২০২৪, ১৮:৩৭

আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২০ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই পদকের অনুমোদন দেওয়া হয়। এসময় অনুমোদন করা হয় পদক প্রদানের নীতিমালাও। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, প্রতি ২ বছর পর পর একজন ব্যক্তিকে এ পুরস্কার দেবে সরকার। পদকের জন্য মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা) দেওয়া হবে। এ ছাড়া ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণ পদক ও সনদ দেওয়া হবে।

তিনি আরও জানান, পদক দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর যেকোনও স্থানে শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি, যুদ্ধ বন্ধ ও বিরতিতে অবদান রেখেছেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনও দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যরা এ পদকের জন্য জন্য নাম প্রস্তাব করতে পারবেন। প্রতিবছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে পদকজয়ীর নাম ঘোষণা করবে সরকার। একই বছরের ২৩ মে অথবা এর আগে-পরের যে কোনও দিন পদকবিজয়ীর হাতে এ পদক তুলে দেওয়া হবে। পদক প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশেই হবে। যে বছর পদক দেওয়া হবে তার আগের বছর কার্যক্রম শুরু করবে জুরি বোর্ড। সে হিসেবে এ বছরের জুন মাস থেকেই জুরি বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার কথা।

আগামী বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে প্রথমবারের মতো এ পদক বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত হন। দিনটিকে স্মরণ করে বঙ্গবন্ধু শান্তি পদকের জন্যও একই দিন নির্ধারণ করা হয়েছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি 
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম