ঈদে ট্রেনের আগাম টিকিট মিলবে শুধুই অনলাইনে, বিক্রি শুরু ২ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ১৫:৪১আপডেট : ২৮ মে ২০২৪, ১৫:৪১

এবারের ঈদুল আজহায় ট্রেনের আগাম টিকিট আগামী ২ জুন থেকে বিক্রি শুরু করবে রেলওয়ে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ১৭ জুনকে ঈদের দিন ধরে ২ জুন থেকে আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদযাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের টিকিট ৩ জুন; ১৪ জুনের টিকিট ৪ জুন; ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট বিক্রি হবে ৬ জুন।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া যাত্রীদের অনুরোধে যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে মিলবে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন।

এর আগে আন্তঃমন্ত্রণালয় সভায় ২ জুন থেকে আগাম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, এবার ঈদের আগের ৫ দিন ট্রেনযাত্রা ধরা হতে পারে। তবে ঈদুল ফিতরের সময় ছুটি বেশি থাকায় ৭ দিন ধরা হয়েছিল।

ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল প্রায় আট দিন। ঈদুল আজহায় সরকারি ছুটি থাকছে ১৬ থেকে ১৮ জুন। তবে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার থাকায় ১৩ জুন বৃহস্পতিবার অফিস করেই ঢাকা ছাড়বে মানুষ।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রীদের সুবিধার্থে ২ জুন থেকে ঈদের ১০ দিন আগের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। এখনও চূড়ান্ত না হওয়ায় এক দিন আগানো বা পেছানো হতে পারে।

সভার কার্যবিবরণীতে দেখা যায়, এবারও ঈদে ট্রেনের সব আসন অনলাইনে অগ্রিম বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন দুপুর ২টা থেকে বিক্রি করা হতে পারে।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের