‘মাদক পরিবহনের বড় মাধ্যম কুরিয়ার সার্ভিস, আনতে হবে স্ক্যানিংয়ের আওতায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ২৩:১৫আপডেট : ২৯ মে ২০২৪, ২৩:১৫

বর্তমানে মাদক পরিবহনের অন্যতম মাধ্যম হচ্ছে কুরিয়ার সার্ভিস। এটাকে স্ক্যানিংয়ের আওতায় আনা হবে। বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত অনুষ্ঠিত সংসদীয় বৈঠকে এ কথা বলেছেন কমিটির সদস্য সানোয়ার হোসেন।

বৈঠকে তিনি বলেন, ‘লাইসেন্স ছাড়া মদ বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও তার এলাকায় শত শত লোকের কাছে মদ বিক্রি হয়। জেলখানার তথ্য নিলে দেখা যাবে অর্ধেকের বেশি কয়েদি মাদক মামলায় জড়িত। এ কার্যক্রম বন্ধে বড় বড় চিহ্নিত গোষ্ঠী বা সিন্ডিকেটকে ধ্বংস করতে হবে। বর্তমানে মাদক পরিবহনের অন্যতম মাধ্যম হচ্ছে কুরিয়ার সার্ভিস। এটাকে স্ক্যানিংয়ের আওতায় আনতে হবে।’

বৈঠকে অভিযোগ তুলে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ বলেন, ‘মাদকবিরোধী যৌথ টাস্কফোর্সের অভিযানে সোর্সের তথ্য এক পক্ষ অন্য পক্ষকে সরবরাহ না করার অভিযোগ রয়েছে। ক্রেডিট নেওয়ার জন্য এ ধরনের ঘটনা ঘটছে।’

ব্রাহ্মণবাড়িয়া এ ধরনের একটি ঘটনা ঘটেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে সিভিল পোশাকে অভিযান চালানো হয়। এতে অনেক সময় সাধারণ মানুষের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়।’

তিনি আরও বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানো হয়। ক্রেডিট নেওয়ার জন্য সোর্সের তথ্য এক পক্ষ অন্য পক্ষকে সরবরাহ করা থেকে বিরত থাকে। সোর্সকে একটি প্ল্যাটফর্মে আনার প্রচেষ্টা চলছে।’

বৈঠকে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কিশোর গ্যাং সমাজের জন্য অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে। কিশোর গ্যাং নির্মূলে অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হয়েছে। তবে ছাড়া পেয়ে পুনরায় অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়ছে তারা। কোথায় কোন কিশোর গ্যাং আছে, তাদের কারা আশ্রয় দিচ্ছে, তার তালিকা তৈরি করা হয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে বলে।’

উল্লেখ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণের স্থানীয় কর্মকর্তা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ টাস্কফোর্স বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

বুধবারের বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে লাইসেন্সপ্রাপ্ত ২১৭টি দেশি মদের দোকান, ৩৯টি বিদেশি মদের দোকান, ২৩৫টি বার রয়েছে। গত ২৮ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত ৩২৮টি দোকান/বারে পরিদর্শন করা হয়েছে। আরও জানানো হয়, দেশে ১৮টি শিশা বার আছে। তবে কোনও শিশা কারখানা নেই।

সংসদীয় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মাদক আইনে সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও অপরাধী ধরা পড়ার পর সাক্ষীর অভাবে সঠিক বিচার করা যাচ্ছে না। ফলে ছাড়া পাওয়ার কিছুদিনের মধ্যে নতুন উদ্যামে মাদক ও অপরাধে জড়িয়ে যাচ্ছে তারা।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সামছুল হক দুদু, ময়েজ উদ্দিন শরীফ, চয়ন ইসলাম, মো. সাদ্দাম হোসেন পাভেল ও হাছিনা বারী চৌধুরী অংশ নেন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের