দুর্যোগ প্রতিমন্ত্রীকে রবিবার ইসিতে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৪, ২০:৩৫আপডেট : ৩১ মে ২০২৪, ২৩:২১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ প্রতিমন্ত্রী মুহিববুর রহমানকে তলব করেছে নির্বাচন কমিশন। তাকে রবিবার বিকালে নির্বাচন কমিশনে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শুক্রবার (৩১ মে) ইসির এ সিদ্ধান্ত জানিয়ে প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল।

চতুর্থ ধাপে ৫ জুন এ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে। প্রতিমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শুক্রবার প্রতিমন্ত্রী রাঙ্গাবালি উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণকালে চেয়ারম্যান প্রার্থী সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী পারভিনের পক্ষে প্রকাশ্যে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, যা বিভিন্ন গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়।

সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিমন্ত্রীর কারও পক্ষে প্রচারণা করা আচরণবিধি লঙ্ঘন।

এমন পরিস্থিতিতে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে এ বিষয়ে ২ জুন বিকাল ৩টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে ইসি।

ইতোমধ্যে ৩ ধাপে উপজেলা ভোট শেষ হয়েছে ৮ মে, ২১ মে ও ২৯ মে। চতুর্থ ধাপে ভোট হবে ৫ জুন। এরপর স্থগিত আরও ২০ উপজেলায় ভোট হবে ৯ জুন।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম