বায়ুদূষণ অ্যাজমা রোগী বাড়াচ্ছে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১৭:২৯আপডেট : ১৩ জুন ২০২৪, ১৭:৪৭

বায়ুদূষণের কারণে দেশে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, বায়ুদূষণের মাত্রা বেশি হলে সঙ্গত কারণে অ্যাজমা রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু দেশে বায়ুদূষণ বেশি সেক্ষেত্রে অ্যাজমায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনস্বার্থে বায়ুদূষণ শূন্যের কোটায় আনার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে জারি করা বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর আলোকে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে গঠিত বায়ুদূষণ সংক্রান্ত জাতীয় কমিটি বায়ুদূষণরোধে সমন্বিত কার্যক্রম গ্রহণ করছে।

দেশে ছয় হাজার ৮৭৬ ইটভাটা

সরকার দলীয় এমপি ননী গোপাল মণ্ডলের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, দেশে বর্তমানে ছয় হাজার ৮৭৬টি ইটভাটা রয়েছে। ২০১৯ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত দুই হাজার ৩৩৮টি অভিযান পরিচালনা করা হয়। যাতে চার হাজার ৪৩৬ মামলা দায়ের করে ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একশ ১১ কোটি ৫০ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করাসহ এক হাজার ১৮০টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।’

স্বতন্ত্র এমপি তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, এলাকাভিত্তিক প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে যে কোনও সময় সমস্যা হয়। তবে সারা দেশেই অনলাইন সিস্টেম চালু রয়েছে। নাগরিকদের নিরবচ্ছিন্ন ভূমিসেবা প্রদানের লক্ষ্যে শক্তিশালী সার্ভার স্থাপনসহ ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য বিসিসি’র সঙ্গে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বতন্ত্র এমপি পংকজ নাথের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ জানান, সারা দেশে ‘ক’ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তির মালিকানা দাবি করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে এক লাখ ১৪ হাজার ৩১০টি মামলা দায়ের করা হয়। যার ৩৩ হাজার ৮৯২টির রায় ঘোষিত হয়েছে। যাতে ১৪ হাজার ৭১৪ মামলায় ভুক্তভোগীদের পক্ষে রায় হয়েছে। সেখানে সম্পত্তির পরিমাণ ১২ হাজার একশত ১৫ দশমিক ৯১ একর।

তিনি বলেন, বাতিল করা ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির দাবি করে চার লাখ ১৫ হাজার ৩৯৮ নামজারির আবেদন দাখিল করা হয়। তাদের পক্ষে তিন লাখ ৮৯ হাজার ৮৪১ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। যাতে ভুক্তভোগীর কাছে দুই লাখ ৫৩ হাজার ২০৭ দশমিক ০৭ একর।

 

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের