দেশে পৌঁছালেন মোট ১৯ হাজার ৪৩৯ হজযাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ জুন ২০২৪, ২০:১৩আপডেট : ২৬ জুন ২০২৪, ২০:১৩

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ জন হজযাত্রী। সর্বমোট ৫১টি ফিরতি ফ্লাইটে এই হজ ফেরত যাত্রীরা দেশে ফেরেন। গত বৃহস্পতিবার (২০ জুন) থেকে হজযাত্রীদের নিয়ে হজের প্রথম ফিরতি ফ্লাইট দেশে আসে। এর পর থেকে মঙ্গলবার রাত ২টা ৫৯ (২৬ জুন) মিনিট পর্যন্ত এই হাজিরা দেশে ফেরেন।

বুধবার (২৬ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে এই তথ্য জানা যায়। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায়, এখন পর্যন্ত মোট ৫১টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। এই ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১৮টি।

পোর্টালে দেওয়া তথ্য থেকে আরও জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৪৮ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১২ জন নারী। মক্কায় ৩৭ জন, মদিনায় ৪, জেদ্দায় ১ এবং মিনায় ৬ জন মারা যান।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা।

উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম