দেশে পৌঁছেছেন ২৩ হাজার ৮৬৩ হাজি, মৃত্যু ৫১ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুন ২০২৪, ১৯:৪৬আপডেট : ২৭ জুন ২০২৪, ১৯:৪৬

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ২৩ হাজার ৮৬৩ জন হজযাত্রী। সর্বমোট ৬১টি ফিরতি ফ্লাইটে এই হজ ফেরত যাত্রীরা দেশে ফেরেন। গত বৃহস্পতিবার (২০ জুন) থেকে হজযাত্রীদের নিয়ে হজের প্রথম ফিরতি ফ্লাইট দেশে আসে। এরপর থেকে বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট (২৭ জুন) পর্যন্ত এই হাজিরা দেশে ফেরেন। এদিকে হজ পালন করতে গিয়ে অর্ধশতাধিক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। হজযাত্রীদের নিয়ে শেষ ফিরতি ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায়, এখন পর্যন্ত মোট ৬১টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। এই ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২০টি।

পোর্টালে দেওয়া তথ্য থেকে জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৫১ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ১৩ জন নারী। মক্কায় ৪০ জন, মদিনায় ৪, জেদ্দায় ১ এবং মিনায় ৬ জন মারা যান।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন তারা।

উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম