ঘূর্ণিঝড় রিমালে পানি উন্নয়ন বোর্ডের ২২৮ কোটি টাকার ক্ষতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জুলাই ২০২৪, ২০:৪৯ আপডেট : ১০ জুলাই ২০২৪, ২০:৪৯

সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৯৫২টি স্থানে ৩৪৩ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে ২২৮ কোটি ১২ লাখ ৬৩ হাজার টাকা।

বুধবার (১০ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. আফজাল হোসেন, নুরুন্নবী চৌধুরী, সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে, রনজিত চন্দ্র সরকার এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার ও নাজনীন নাহার রশীদ অংশগ্রহণ করেন।

বৈঠকে সাইক্লোন রিমালের আঘাতে পানি সম্পদ সম্পর্কিত সম্পদের ক্ষয়ক্ষতির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলে বাঁধ ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ শুরু করায় ও ঘূর্ণিঝড় চলাকালীন নিরলসভাবে কাজ করে যাওয়ায় কমিটির পক্ষ থেকে পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়কে টেকসই বাঁধ নির্মাণ, বিদ্যমান বাঁধগুলো শক্তিশালীকরণের পাশাপাশি বাঁধ নির্মাণে মাটি খননের কারণে সড়ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করে।

ড্রেজারের মেশিন নিয়মিত পরীক্ষাকরণ, কাটার সেকশনগুলো পরিষ্কারকরণ ও পাম্প সঠিকভাবে চলছে কিনা তা মনিটরিংসহ প্রয়োজনে জনবল বৃদ্ধি করে ড্রেজার পরিচালনা করার জন্য সুপারিশ করা হয়।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
ডুমুর গাছে পাতিল বসিয়ে কেন পানি খাচ্ছে শত শত মানুষ?
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ