দায়িত্ব বাড়লো নাহিদ ইসলামের, পেলেন তথ্য মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৪, ২০:৫৩আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২১:২৩

সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের স্থান পাওয়া নাহিদ ইসলামে কর্মপরিধি বাড়লো। তিনি শুরুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন। 

শুক্রবার (১৬ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। আজ বিকালে গণভবনে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে আরও চার জন শপথ নেওয়ার পর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনঃবণ্টন করা হয়।

এতে নাহিদ ইসলামের সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদের থাকা আরেক শিক্ষার্থী প্রতিনিধি আসিফ মাহমুদও আগের মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই দুজনই এখন থেকে দুটি করে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

এর আগে তিন দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। তাদের মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকার বাইরে থাকা তিন উপদেষ্টা সেদিন শপথ নিতে পারেননি। পরে তাদের মধ্যে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ আরও চার জনের শপথ নেওয়ার মাধ্যমে এ পর্যন্ত উপদেষ্টার সংখ্যা হলো ২১ জন।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময়
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম