ঢাকা আসবেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৪, ১০:৪৫আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১০:৪৫

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসবেন। আশা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি ঢাকা আসবেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে ভলকার টুর্কের কথা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। টুর্কের সফরে সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ তৈরি হবে।’

বাংলোদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ভলকার টুর্ক একাধিক বিবৃতি দিয়ে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। নতুন উপদেষ্টা পরিষদ গঠনের পর ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার ও অপরাধীদের আইনের আওতায় আনার জন্য জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

গতকাল রবিবারও জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস বলেছেন যে জাতিসংঘের তদন্তকাজ দ্রুত শুরু হবে।

এদিকে গত ১৬ আগস্ট ছাত্র আন্দোলন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের (ইউএনএইচআরসি) প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বার্তায় হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী