নিবন্ধন পেলো নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৯

এবার নির্বাচন কমিশনের নিবন্ধন পেলো নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ‘গণঅধিকার পরিষদ-জিওপি’কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। তাদের নিবন্ধন নম্বর ৫১।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উদ্যোগে গঠিত হয় গণঅধিকার পরিষদ। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দলটি আবেদন করলেও নিবন্ধন পায়নি। অবশেষে গেলো সপ্তাহে নির্বাচন কমিশনে দলটিকে সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার বিষয়ে আল্টিমেটাম দেওয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

২৮ আগস্ট ইসির কাছে দেওয়া চিঠিতে গণঅধিকার পরিষদ বলেছে, সব শর্ত পূরণ সত্ত্বেও গণঅধিকার পরিষদকে অন্যায্যভাবে নিবন্ধন দেওয়া হয়নি। কার্যকর রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকে (জিওপি) আগামী সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার জোর দাবি জানানো হচ্ছে।

২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হলে নবম সংসদের আগে ৩৯টি দল নিবন্ধন পায়। গণঅধিকার পরিষদের নিবন্ধন নম্বর ৫১ হলেও এর আগে শর্ত পূরণে ব্যর্থ হয় এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়।

সবশেষ গত ২১ আগস্ট এবি পার্টিকে নিবন্ধন দেয় ইসি। এখন নিবন্ধিত দলের সংখ্যা ৪৬-এ উন্নীত হলো।

আরও পড়ুন-

সরকার ও ইসির পতন ঘটিয়ে নিবন্ধন নেবো: নুর

ঘেরাও করতে না পেরে ইসিকে ৭ দিনের আল্টিমেটাম নুরের

নিবন্ধন পেতে ‘বাহারি’ নামের রাজনৈতিক দলের আবেদন

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী