‘আমি নাকি বিদেশে চলে যাচ্ছি, এ ধরনের চিন্তা মাথায় নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৫ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮

অন্তর্বর্তীকালীন সরকারের আইন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কেউ কেউ এমন সব আজগুবি কথা বলেছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। এ ধরনের কোনও পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে সোশ্যাল মিডিয়াতে কম আসার কারণ ব্যাখ্যা করে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়ায় অনুপস্থিত? এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা হচ্ছে। এমনকি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলেছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। এ ধরনের কোনও পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই।

তিনি বলেন, আমি মনে করি এ ধরনের তথ্য, গুজব, গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন, তারা জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্যে করছেন।

সবাইকে আশ্বস্ত করে আইন উপদেষ্টা বলেন, এসব কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি কয়েক দিন আগেও পত্রিকায় ইন্টারভিউ দিয়েছি। তবে এটা ঠিক আমি মিডিয়ায় কম আসি। আমার অনেক কাজ। মনে হয়েছে আমার কার্যক্রমে যদি কোনও অগ্রগতি হয় সেটা আমি আপনাদের জানাবো। অহেতুক কেন মিডিয়ায় আসবো?

তিনি বলেন, এখন তো আমি আর টকশোর মানুষ না। এখন আমাকে অনেক কাজ করতে হবে। কাজটাতে বেশি মনোযোগ দিতে হবে। আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের দুই ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে, অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের অগ্রগতিগুলো জানাবো।

গুজব না ছড়াতে অনুরোধ জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, যারা এ ধরনের গুজব-গুঞ্জন রটাচ্ছেন, তাদের কোনও ইনভেস্টিগেশন ছাড়া এসব না করার অনুরোধ করছি। না হলে মানুষ তো আপনাদের মিথ্যাবাদী ভাববে, আপনাদের কথা বিশ্বাস করবে না। এগুলো করা উচিত না।

/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার নিন্দা
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল  
সর্বশেষ খবর
কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা তরুণ কারাগারে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা তরুণ কারাগারে
গ্রাহকের হাতে অ্যাপেলের প্রথম ফোল্ডেবল মোবাইল ‘আইফোন ডুও’
গ্রাহকের হাতে অ্যাপেলের প্রথম ফোল্ডেবল মোবাইল ‘আইফোন ডুও’
ছাত্রীকে হুজুরের যৌন হয়রানি, মাদ্রাসায় আগুন দিলেন স্থানীয়রা
ছাত্রীকে হুজুরের যৌন হয়রানি, মাদ্রাসায় আগুন দিলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের