রেলওয়েতে জার্মান সহযোগিতা চাইলেন উপদেষ্টা, মিলেছে আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৬

লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জার্মানির সহযোগিতা চেয়েছেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ বিষয়ে জার্মান রেলওয়ে বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম স্ট্রটার।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রেল ভবনে উপদেষ্টার কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকালে তারা এ বিষয়ে আলোচনা করেন।

জার্মান রাষ্ট্রদূত বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে। এটি স্বাক্ষরিত হলে প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও নীতি সহায়তা দেওয়া সম্ভব হবে।

জনগণের প্রত্যাশা পূরণ করতে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোগান্তি লাঘব এবং জনপ্রত্যাশা পূরণ এ সরকারের প্রধান ম্যান্ডেট।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেলপথ সচিব আব্দুল বাকী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী