দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ৩ হাজার টন ইলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫১

আগামী অক্টোবরে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যদিও রফতানি করা ইলিশের দাম কত হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলিপূরণ সাপেক্ষে ৩ (তিন) হাজার মেট্রিকটন ইলিশ মাছ রফতানির অনুমোদন দেওয়া হলো।

সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর ( উপসচিব, রফতানি-২ শাখা,কক্ষ নং ১২৭, ভবন -৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও এই আদেশে জানানো হয়েছে। তবে যারা আগেই আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবছরই দুর্গাপূজার সময় ভারতে উল্লেখযোগ্যসংখ্যক ইলিশ রফতানি করা হতো। গতবছরও দুর্গাপূজার আগে ৫ হাজার মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। এটিকে কেউ কেউ শেখ হাসিনা সরকারের ‘ইলিশ কূটনীতি’ বলেও উল্লেখ করতেন। তবে গত ৫ আগস্ট সরকার পতনের পর কেউ কেউ ইলিশ রফতানি বন্ধ করার দাবি জানান। মূলত দেশের বাজারে চড়া দাম হওয়ায় এমন দাবি ওঠে। সম্প্রতি দেশের বন্যার সময় ভারত থেকে ‘পানি ছেড়ে দেওয়ার’ অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক প্রকাশ্যেই ইলিশ না পাঠানোর আহ্বান জানান।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও বলেছিলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রফতানি করা হবে। তিনি বলেন, ‘দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রফতানি হবে সেটা হতে পারে না।’

স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দেন তিনি। যদিও সংশ্লিষ্টরা বলছেন, রফতানি বন্ধেও মিলছে না সুফল, সাগর থেকেই ইলিশ যাচ্ছে ভারতীয়দের হাতে।

আরও পড়ুন:

রফতানি বন্ধেও মিলছে না সুফল, সাগর থেকেই ইলিশ যাচ্ছে ভারতীয়দের হাতে

কৃত্রিম বন্যার জন্য ভারত দায়ী, ওদের ইলিশ দেবো না: সমন্বয়ক খালেদ 

এবার দুর্গাপূজায় ভারতে যাবে না উপহারের ইলিশ

/এসআই/ইউএস/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম