প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৫৭ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১

৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার পর ওই দিনই ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। এবার নিরাপত্তা, গণমাধ্যমসহ সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছেন ৫৭ জন। ব্যয় কমাতে ছোট প্রতিনিধি দল যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত এক কার্টেন রেইজার অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাজনৈতিক সরকারের আমলে সাধারণ অধিবেশনে বড় প্রতিনিধি দল যেতো। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে বড় প্রতিনিধি দল কেন যেতো, সেটি আমি বলতে পারবো না। আমি জানি না। কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে— ব্যয় সংকোচন করতে হবে, অপ্রয়োজনীয় খরচ করা যাবে না।’

উল্লেখ্য, ৭৩তম ও ৭৪তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলে ৩৪৪ ও ৩৩৫ ব্যক্তি গিয়েছিলেন। কোভিডের কারণে ৭৫তম অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। কোভিডের সীমাবদ্ধতার মাঝেও ৭৬তম অধিবেশনে ১০৮ জন এবং ৭৭তম অধিবেশনে ১৩৮ জন এবং ৭৮তম অধিবেশনে গিয়েছিলেন ১৪৬ জন। এবার নিরাপত্তা, গণমাধ্যমসহ সব মিলিয়ে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছেন ৫৭ জন, বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী