সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা: বাণিজ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা। ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা যা আছে তা আমরা কমাতে চাই।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) একটি প্রতিনিধিদল। বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ড. সালেহ উদ্দিন আহমেদ এ কথা বলেন।

সাক্ষাৎকালে ব্যবসা সহজ করা, ট্যারিফ হ্রাস, শিপিং সুবিধা, বন্দরের জটিলতা, যানজট ও ক্যাসলেস ট্রানজেকশন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বিগত ১৬ বছরে কোনও নিয়ম-নীতি মানা হয়নি। ব্যাংকগুলোতে ১৮ হাজার কোটি টাকা ঘাটতি এমনিতে হয়নি। আইনশৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।’

যানজট প্রসঙ্গে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রায়ই ঢাকায় যানজট হচ্ছে। গুলশান-বনানীতেও দেখি উল্টো পথে গাড়ি চলছে। ১৮ কোটি মানুষের জন্য ১ কোটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা যাবে না। প্রয়োজন নাগরিকসুলভ শিষ্টাচার বোধ জাগ্রত করা।’

অ্যামচ্যাম প্রতিনিধিরা আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ) যুগোপযোগী ও ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে নগদ সহায়তা চালুর দাবি জানান। তারা মনে করেন, এতে ক্যাসলেস সোসাইটি গঠন দ্রুত হবে।

বৈঠকে আরও ছিলেন– বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, আ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক, রুবাবা দৌলা প্রমুখ।

/এসআই/আরকে/
সম্পর্কিত
অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ
টিআইবির দিব্যদৃষ্টি নেই, তারা সব কিছু চোখে দেখে না: অর্থ উপদেষ্টা
ব্যাংকিং খাতের সংস্কার রাতারাতি সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের