সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩

‘ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’ এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত শ্রম কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের চেক গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব আল হাসান বলেছেন, যদি সরকার ও বিসিবি থেকে দেশে ফেরার নিরাপত্তা পান তবে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানাবেন। 

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানান, নিরাপত্তা ইস্যুতে সাকিবকে কোনও সাহায্য করতে পারবেন না তারা। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই। 

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আসিফ মাহমুদের দায়িত্বকালের নিয়োগ-পদোন্নতি-বদলির সব নথি চেয়েছে দুদক
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সর্বশেষ খবর
পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ 
পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ 
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান