সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৮

সাইবার নিরাপত্তা আইনসহ সব কালো আইন অবশ্যই বাতিল হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ছাড়া সাইবার সুরক্ষায় নতুন আইন হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আইন, প্রবাসী কল্যাণ ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ সময়োপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে অনেকেই সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন করার পরামর্শ দেন।

আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম; টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, সাবেক জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, ডিজিটাল নিরাপত্তা আইনের অন্যতম ভুক্তভোগী খাদিজাতুল কোবরা প্রমুখ অংশ নেন।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল চায় জামায়াত
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
সর্বশেষ খবর
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোন বিভাগে কেমন
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোন বিভাগে কেমন
খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার