সেই মেয়েটি!

জাকিয়া আহমেদ
১৫ মার্চ ২০১৬, ০১:০২আপডেট : ১৫ মার্চ ২০১৬, ০২:০১

শতাব্দী জোয়ার সাহারার ভেতরে হীমবাড়ি এলাকায় গিয়ে নির্দিষ্ট বাড়ির নম্বরটি বলতেই একজন বললেন, সামনের দোকানের ঠিক উল্টোদিকের বাড়িটাই। ঠিকানাটা জানিয়েই বললেন, আপা নিশ্চয় সাংবাদিক। বুঝতে বাকি থাকল না, পুরো এলাকায় এখন বাড়িটাকে চিনে ফেলেছেন সবাই। কারণ, ওই বাড়িতেই থাকে শতাব্দী। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে অভিযোগ করে যিনি অধিকার আদায় করে নিয়েছে।
বাড়িতে ঢুকে নিচতলাতেই একটি ফ্ল্যাটের দরোজার সামনে অনেক জোড়া জুতো দেখে বুঝে নিতে অসুবিধা হলো না এটাই শতাব্দীর বাসা। ভেতরে ঢুকতেই দেখা আরও কয়েকটি গণমাধ্যমকর্মীদের সঙ্গে। সবাই এসেছেন জানতে, কবিতায় পড়া ভয় কাতুরে মাহবুবের মতো কী করে শতাব্দী এত সাহসী কাজ করল। তবে শতাব্দী বলল,  সেতুমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ে, সেদিনই মিডিয়ায় আমাকে নিয়ে আলোচনাতেও আমার কিছু মনে হয়নি, কিন্তু পরদিন যখন দেখলাম আমার জন্য বাস দাঁড়িয়ে আছে, তখন মনে হলো, আমি বোধহয় কিছু একটা করেছি। একইসঙ্গে জানালেন, শুধু এই এলাকার জন্যই না, আমি চাই পুরো ঢাকা, পুরো বাংলাদেশের ছাত্রী-কর্মজীবী নারীদের জন্য কমপক্ষে হলেও যেন পঞ্চাশটি বাস বরাদ্দ করা হয়। এই আবেদন আমার প্রধানমন্ত্রী এবং যোগাযোগমন্ত্রীর কাছে। কোনও রাস্তায় নারীদের বাসে তুলতে কেউ যেন ইগনোর না করেন, রিজেক্ট না করেন, সেই বিষয়ে ব্যবস্থা নিতেও তাদের আমার অনুরোধ জানাই।  
মন্ত্রীকে প্রশ্ন করার মতো সাহস কিভাবে পেলে—জানতে চাইলে শতাব্দী কিছুক্ষণ ভেবে বলে, সবাই এটা জিজ্ঞেস করছেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি