পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৭:১০আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৭:১০

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন  মন্ত্রণালয়ের উপদেষ্টা  এম সাখাওয়াত হোসেন বলেছেন,  পাটকে ‘জিআই’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ’ নামে পাটের জিআই হবে। তিনি বলেন, পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক হলে পাটের কোনও সংকট হবে না। আমাদের চাহিদা না মিটিয়ে রফতানি করবো না।’

রবিবার (২৭ অক্টোবর) ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০’ বাস্তবায়ন এবং পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করুন। কোনও সমস্যা হলে সমাধান করা হবে। আমরা কোন খাতকে চেপে ধরছি না, সবাইকে সময় দিয়েছি। এতদিন ব্যবসায়ীরা পাট বন্ধ করে প্লাস্টিকের কারখানা করেছে, সেটা আর হবে না। পাটকে এগিয়ে নিতে হবে।’

আগামী মাস (নভেম্বর) থেকে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য নভেম্বরের পর থেকে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় বলে এ বৈঠকে জানানো হয়।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব তাসলিমা কানিজ নাহিদা, অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব এ.এন.এম মঈনুল ইসলাম, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল খালেক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছিদ্দিকুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন মহাসচিব আ. বারিক খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের