নিষিদ্ধ সংগঠন নিয়ে তসলিমার পোস্ট, যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ২২:২৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২২:৫৭

বাংলাদেশে হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ সংগঠন। এই ধরনের সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রবিবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, এই দুই সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন যে দাবি করেছেন, সেটি সত্যি নয়।

পোস্টে বলা হয়, উগ্রপন্থি সংগঠন হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থি সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। সম্প্রতি ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুই গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।

আরও পড়ুন: ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ নামে ফেসবুক পেজটি ফিরে পেয়েছে

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের