‘একটা দলকে খুশি করতে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে’

ঢাবি প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ২০:০৩আপডেট : ১৩ জুন ২০২৫, ২০:৩২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, শুধু একটা দলকে খুশি করার জন্য বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর শুক্রবার (১৩ মে) বিকালে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসিরউদ্দীন বলেন, আমরা এই সরকারের পক্ষ থেকে জুলাই শহীদদের বিচারের প্রশ্নে কোনও বার্তা দেখি নাই, মৌলিক সংস্কারের প্রশ্নে কোনও বার্তা দেখি নাই। শুধু একটা দলকে খুশি করার জন্য নির্বাচনি সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে; যা জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা সঙ্গে প্রতারণার শামিল।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন, আগে তাদের ন্যায়বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশের মাটিতে এখনও শহীদের রক্ত পড়ে রয়েছে, আহতরা এখনও বিভিন্ন হাসপাতালের বেডে আছেন, এই অবস্থায় বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে যখন বিদেশের মাটিতে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে জাতির প্রত্যাশাকে ছাপিয়ে একটি দলের প্রত্যাশা অনুযায়ী সরকার কথা বলে, সেটা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে অতি দ্রুত মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। মানুষের আকাঙ্ক্ষা একটি সংস্কার হবে, বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং একটি নতুন সংবিধান প্রণীত হবে। যে নতুন সংবিধানের মাধ্যমে বাংলাদেশ পুনর্গঠিত হবে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। সেটি করতে এই সরকার ব্যর্থ হলে এনসিপি মনে করে একটি সেকেন্ড রেভল্যুশনের মাধ্যমে বাংলাদেশকে জন্ম দিতে হবে।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি