বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১৪:২৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৪:৩০

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কোনও কনসার্ন নাই। তারা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিষয়ে একটা প্রতিবেদন দেবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবো।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকারের সংস্কার বিষয়ে জানতে চেয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিয়ে জানতে চেয়েছেন। আমরা বলেছি, নিরাপত্তা নিয়ে কোনও অসুবিধা হবে না।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সবচেয়ে বেশি সৈনিক পাঠায়। আমাদের শান্তিরক্ষীদের নিয়ে তারা সন্তুষ্ট। তারপরও পাঠানোর আগে একটু যাচাই-বাছাই করে পাঠাতে বলেছেন।’

সবচেয়ে বেশি আলোচনা হয়েছে রোহিঙ্গাদের বিষয়ে। আমরা কতদিন রোহিঙ্গাদের বোঝা বহন করবো। আমাদের নিজেদের জনবল বেশি, জায়গার সঙ্কট। দু-চারজন করে সবসময় রোহিঙ্গারা প্রবেশ করছে। দিন দিন সংখ্যা বাড়ছে। তাদের সহযোগিতা দরকার। আগে ১২ লাখ রোহিঙ্গা ছিল। এখন সেটা অনেক বেড়ে গেছে। রোহিঙ্গারা কবে তাদের দেশে ফিরে যাবে, সেটার যেন ব্যবস্থা করা হয়। এ সব বিষয়ে আলোচনা হয়েছে।’

/জেইউ/আরকে/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী