ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানি সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ০০:৫৭আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০০:৫৭

ইন্টারনেট ব্যান্ডউইথ এবং এই সংক্রান্ত পরিষেবা আমদানির মূল পরিশোধের ক্ষেত্রে  ব্যাংকগুলোকে আগের মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা করে অনুমোদন নিতে হবে না। তারা নিজেরাই যাচাইবাছাই করে এসব পেমেন্ট করতে পারবে। বুধবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

তবে এই পেমেন্ট করতে ব্যাংকগুলোকে কিছু নির্দেশনা পালন করতে হবে বলে নতুন জারি হওয়া সার্কুলারে উল্লেখ রয়েছে।

এজন্য নিম্নোক্ত নথিযুক্ত আবেদনপত্র সংগ্রহ করতে হবে ব্যাংকগুলোকে। এগুলো হলো– নির্দিষ্ট ওই পরিষেবার জন্য যথাযথ কর্তৃপক্ষের থেকে নেওয়া লাইসেন্সের কপি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে চুক্তির কপি, যে-সব ক্ষেত্রে প্রযোজ্য সেসব ক্ষেত্রে বিটিআরসি এবং অন্যান্য যথাযথ কর্তৃপক্ষের নিয়ন্ত্রক অনুমোদনের কপি, সংশ্লিষ্ট ইনভয়েসের কপি, সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমস্ত প্রযোজ্য কর বা ছাড়ের সার্টিফিকেট প্রদানের সাথে সম্পর্কিত ডকুমেন্টারি প্রমাণ, এবং ভুল বা অতিরিক্ত রেমিট্যান্সের ক্ষেত্রে প্রেরিত পরিমাণের অর্থ অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হবে মর্মে আবেদনকারী সংস্থার কাছ থেকে একটি অঙ্গীকারনামা।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ইন্টারনেট ব্যান্ডউইথ ও সংশ্লিষ্ট পরিষেবা আমদানির পেমেন্ট করতে হলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। ব্যাংকগুলো নিজেরা আমাদের প্রেসক্রাইব করা তথ্যগুলো যাচাই করে নিজেরাই পেমেন্টের সিদ্ধান্ত নিতে পারবে।

এর আগের নিয়ম অনুযায়ী, এসব আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা করে অনুমোদন নিতে হতো।

/জিএম /এস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের