ডিবিসি’র চাকরিচ্যুতদের ৪৮ ঘণ্টার মধ্যে পুনর্বহালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ০০:১৮আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০০:১৯

ডিবিসি টেলিভিশন থেকে চার সাংবাদিকের চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের স্ব-স্ব পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন নেতারা। অন্যথায়, আগামী বুধবার (৬ নভেম্বর) ডিবিসি কার্যালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার (২ নভেম্বর) একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বিবৃতিতে তারা দাবি করেন, নারী সংবাদকর্মীদের যৌন হয়রানি, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা এবং ওই আন্দোলন দমাতে তৎকালীন সরকারকে উস্কানি দেওয়াসহ নানাবিধ অন্যায়ের প্রতিবাদ করায়, কোনও ধরণের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় চার সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়।

বিবৃতিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডিবিস ‘র চাকরিচ্যুত ওই চার সাংবাদিককে পূর্বের দায়িত্বে পুনর্বহালের দাবি জানান তারা। একইসঙ্গে স্বৈরাচারের দোসরদের সরিয়ে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিও তুলেন।

তাদের দাবি না মানা হলে আগামী বুধবার ডিবিসি কার্যালয় ঘেরাওসহ পরবর্তীতে যেকোনও অনাকাঙ্খিত ঘটনার দায় নেওয়ার জন্য কর্তৃপক্ষকে তৈরি থাকার হুঁশিয়ারি দেন তারা।

/এসএনএস/এএকে/
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?