কার্টার সেন্টার ও এফবিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে বিচার বিভাগ সংস্কার কমিশন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ নভেম্বর ২০২৪, ১৩:২৭আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৩:২৭

অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব পেশ করার লক্ষ্যে গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করার অংশ হিসেবে রবিবার (১০ নভেম্বর) কার্টার সেন্টার ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে  আলোচনায় বসবে।

শনিবার (৯ নভেম্বর) কমিশনের সচিব (জেলা ও দায়েরা জজ) মোহাম্মদ ফারুক  একথা জানান।

তিনি বলেন, ‘‘১০ নভেম্বর সকাল ১০টায় মানবাধিকার ও  নির্বাচন পর্যবেক্ষণসহ নানা সামাজিক বিষয় নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান ‘কার্টার সেন্টার বাংলাদেশ’ এর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। এদিনই বেলা ৩টায় এফবিসিসিআইয়ের সঙ্গে অপর একটি বৈঠকে বসবে কমিশন।’’

এছাড়া, আগামী ১১ নভেম্বর দুপুর আড়াইটায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সঙ্গে এবং ১৮ নভেম্বর সকাল সাড়ে ১১টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি'র প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসার কথা আছে কমিশনের, তিনি জানান।

এর আগে ২৪ অক্টোবরে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে বিচার বিভাগ সংস্কার কমিশন।

সেখানে উপস্থিত ছিলেন— সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মনজিল মোরসেদ, ব্যারিস্টার কায়সার কামাল ও মো. আফজাল এইচ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দ্রুতই এসব বিষয়ে গণমাধ্যম ও জনগণকে অবহিত করার স্বার্থে কমিশনের ওয়েবসাইটটি চালু করার কাজ চলছে। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
‘ডলারকে ধরেন স্যার, সেও তো দোষী’, আত্মপক্ষ শুনানিতে সোহেল 
রামিসা ধর্ষণ-হত্যাসোহেল বললেন ‘মাফ করে দেন’, নির্দোষ দাবি স্বপ্নার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী