প্রবাসী শ্রমিকদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ উদ্বোধন প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১১:১৪আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:৩২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) সকালে এটি উদ্বোধন করেন তিনি।

এসময় ড. ইউনূস বলেন, আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। আমরা বিশ্বাস করি এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।

লাউঞ্জ উদ্বোধনের পর প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

হযরত শাহজালাল বিমানবন্দরে এই ধরনের প্রথম প্রবাসী লাউঞ্জ। এটি বাংলাদেশি অভিবাসী কর্মীদের বিশ্রামের জন্য কিছু জায়গা ও রিফ্রেশমেন্টের জন্য ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করবে।

অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাউঞ্জ উদ্বোধনের পর প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আসিফ নজরুল বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের এবং দেশের লাখো প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন যারা তাদের জন্মভূমির জন্য আত্মত্যাগ করছেন।

বাংলাদেশে আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাথ গাজ্জালি বলেন, জাতিসংঘের সংস্থা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করার জন্য লাউঞ্জটিকে স্পনসর করেছে। ‘এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ, আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত’ তিনি বলেন।

প্রবাসীদের লাউঞ্জে ভর্তুতি দিয়ে সুলভে খাবার বিক্রি করা হবে

আইওএম এছাড়াও বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করার জন্য প্রায় ১০০ স্বেচ্ছাসেবককেও স্পনসর করছে।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী