ঢাবি’র মল চত্বরে প্রথম বসন্ত উৎসব পালিত

ঢাবি প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ০৬:৪৭আপডেট : ১৬ মার্চ ২০১৬, ০৬:৫০

ঢাবিতে বসন্ত উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বরে প্রথমবারের মতো পালিত হয়েছে বসন্ত উৎসব-২০১৬।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উৎসবটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন,সংস্কৃতি আমাদের শক্তি, বাঙালিরা সব সময় সংস্কৃতিমনস্ক। সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি ভাষা আন্দোলন,স্বাধীনতা আন্দোলনসহ অন্যান্য সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে। বাঙালিদের সঙ্গে পাকিস্তানিদের বিভিন্ন বৈষম্যের মধ্যে সাংস্কৃতিক বৈষম্য ছিল অন্যতম। যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় আবহমান বাংলার লোকজ সংস্কৃতির রক্ষা, চর্চা ও বিকাশের কথা বলেছেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য বাসন্তী শোভাযাত্রা বের করা হয়। এরপরই শুরু হয় বসন্ত উৎসবের মূল কার্যক্রম। উৎসবকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করে সাজ সাজ রব। গ্রামীণ আবহে সাজানো হয় পুরো মল চত্বরকে, বসেছিল গ্রামীণ মেলাও।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ গ্রামীণ সংস্কৃতির নানা পরিবেশনার পাশাপাশি ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরা, গীতিনাট্য, নকশী কাঁথার মাঠের মঞ্চায়ন, মঞ্চনাটক, পুঁথি পাঠ, আবৃত্তিসহ আয়োজন ছিল নানান ধরণের লোকজ সংস্কৃতির।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম