সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে: খাদ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১৭:১১আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৭:১৩

চালের দাম বৃদ্ধি নিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে। খাদ্য মজুদ বাড়ানোই এখন আমাদের লক্ষ্য।

সোমবার (১১ অক্টোবর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৫০ হাজার আহতের সুস্থতা কামনা করেন খাদ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের সব সমস্যা চিহ্নিত করে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করাসহ আমদানি প্রক্রিয়াকে চলমান রাখতে হবে।’ এ সময় তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

আলী ইমাম মজুমদার গত ৫ আগস্টের পটভূমিকে সামনে রেখে কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বড় ধরনের কোনও প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবিলা করা কঠিন হবে না। এছাড়া খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের আমদানি অব্যাহত রয়েছে। কিছু চুক্তিও হয়েছে। খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে।’

মতবিনিময় সভার শুরুতেই খাদ্য মন্ত্রণালয়ের সচিব উপদেষ্টাকে স্বাগত জানান। পরে খাদ্য মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হয়। এছাড়াও মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএমএ/আরকে/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম