১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৪, ১৪:০৩আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৪:৪৫

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে এখন বেকারের সংখ্যা ১ কোটি ৮ লাখ। তাদের মধ্যে ২৬ লাখ হলো গ্রাজুয়েট বেকার। অন্তর্বর্তী সরকার ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের অগ্রগতি নিয়ে রবিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে সাত সদস্যের কমিটি গঠন, বিকেএসপি আইন, ৪৫টি ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের অব্যাহতি দিয়ে ফেডারেশনের সংস্কারে সার্চ কমিটি গঠনসহ দেশে বেকারের হার কমাতে আগামী দুই বছরে পাঁচ লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করার তথ্য সংবাদ সম্মেলনে উঠে আসে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আগামী দুই বছরে ৫ লাখ বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘কর্মসংস্থানের অংশ হিসেবে ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে কাজ করবে শিক্ষাথীরা। যেখানে ছেলে-মেয়ে উভয়েই কাজ পাবে। ২ হাজার ১০০ জনের চাকরি হবে। তাদের মধ্যে ২৩১ জন কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে। বাকিদের নিয়োগ শিগগিরই দেওয়া হবে।’

/এআই/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী