সংসদ সচিবালয় পরিচালনায় অতিরিক্ত দায়িত্ব পেলেন আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ০০:২০আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০০:২০

সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা পেলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে সোমবার (১৮ নভেম্বর) রাষ্ট্রপতির এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

জাতীয় স্বার্থে জাতীয় সংসদ ভবনসহ সংসদের সকল প্রকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্য সম্পাদনের জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

‘সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় আশু ব্যবস্থা গ্রহণের জন্য’ প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন।

‘জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪’ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কার্যকর হয়েছে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়।

‘জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ও এতদসংক্রান্ত বিদ্যমান অন্য কোনও আইন বা বিধি-বিধানে যা থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাবে’ বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ও এর অধীনে প্রণীত বিধিমালা এবং নীতিমালায় যা কিছুই থাকুক না কেন, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার তার দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত আইনের অধীন-

(ক) সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা (সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংসদ কার্য সংক্রান্ত দায়িত্ব ব্যতীত) সংসদ বিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করতে পারবেন।

তিনি সংসদ সচিবালয় কমিশনের দায়িত্ব ও ক্ষমতা অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন পালন ও প্রয়োগ করতে পারবেন।

এর আগে, সরকারের আইন বিচারক সংসদ বিষয়ক উপদেষ্টাকে জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক দায়িত্ব দেওয়ার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ