মুরাদনগরের ধর্ষণের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার করবো:  আইন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৫:৪৬ আপডেট : ২৯ জুন ২০২৫, ১৭:৫৭

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার বিচার করবো। এতে আমরা বদ্ধপরিকর।

রবিবার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ওই ধর্ষণের ঘটনায় সাধারণ নাগরিকদের মতো আমরাও মর্মাহত। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামিসহ যারা ছবি ছড়িয়ে দিয়েছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আমরা ধর্ষণ সংক্রান্ত আইনের সংশোধন করেছি। দ্রুততম সময়ে আপনারা মাগুরার ঘটনার বিচার দেখেছেন। মুরাদনগরের ঘটনাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবো।  

/এসও/আরকে/
সম্পর্কিত
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ওয়াজ শুনতে যাওয়ার পথে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেফতার​
নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
সর্বশেষ খবর
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত