কোনও সরকারেরই সংবিধানকে পরিবর্তন করার অধিকার নেই : ভূমি উপদেষ্টা

ঢাবি প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ০০:২৫আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০০:২৫

কোন সরকারেরই সাংবিধানিক অধিকার নেই সংবিধানকে সংশোধন করার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, এটা একমাত্র পারে সংসদ।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সংবিধান প্রণয়নে জন অংশগ্রহণ: অন্তর্ভুক্তিমূলক-গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম' শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

‘পঞ্চম আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৪' এর সমাপনী অনুষ্ঠানে এমন আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ডিবেটিং ক্লাব ‘ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব'।

হাসান আরিফ বলেন, একটা ধারণা বোধ হয় প্রচার করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বোধ হয় সংবিধান সংশোধন করবে। আসলে কোন সরকারেরই কোন অধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই সংবিধানকে সংশোধন করার। এটা একমাত্র পারে পার্লামেন্ট। আগামীতে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্ট সংশোধন করবে। প্রশ্ন হলো তারা কি সংশোধন করবে?

ভূমি উপদেষ্টা আরও বলেন, তাদের সামনে জনগণের যে প্রত্যাশা, যে দাবি, যে আকাঙ্ক্ষা সেটাই এখন বিভিন্নভাবে কমিশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। শুধু তাই নয় তারা একটি খসড়া দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সাজেশন দেবেন। আগামীতে যারা পার্লামেন্ট গঠন করবেন তাদের সামনে একটি নাগরিক চার্টার হিসেবে থাকবে (সংবিধানের খসড়াটি)। তারা সেগুলোকে বাস্তবায়ন করবেন। তাদের নিজস্ব চিন্তাধারার মাধ্যমে যে খসড়া বা সাজেশন দেয়া হয়েছে তার মধ্যে তারা আরও নতুন নতুন অনেক কিছু আনতে পারবেন।

অনুষ্ঠানে তিনি বাংলাদেশে আন্তঃধর্মীয় সংস্কৃতি নেই বলে যা বলা হয় এর চেয়ে পশ্চিম দিকে সূর্য উঠেছে বলা বোধ হয় আরও সহজ বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন, আইনের ইতিহাস গবেষক জনাব রাশেদ রাহম ও জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. মিরাজ মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি ও ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের সভাপতি রাগীব আনজুম।

/এস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী