দ্বিতীয় ধাপে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের মতবিনিময় শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪, ১৮:০৭আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৮:০৭

দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিয় করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছে এই কমিশন।

সংস্কার কমিশনের সভাপতি সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ইতোমধ্যে ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন। 

অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ-সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কয়েকদিন আগেই ধারাবাহিক সংলাপ শুরু করেছে। 

এর আগে কমিশন একাধিক সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি, পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে। কমিশনের আগামী ২৪ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও অনলাইনে সংলাপ করার কথা রয়েছে।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের