প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ১৭:২০আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৭:২০

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তারা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটির কাউখালি উপজেলার জামিয়া শায়খ জমিরউদ্দীন আল ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত শিক্ষা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিবন্ধীদের জন্য ধর্মীয় ও কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ জাতীয় শিক্ষা তাদেরকে স্বনির্ভর হতে বিশেষভাবে সহায়তা করবে। তারা সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে। এছাড়া এরূপ শিক্ষার মাধ্যমে তাদের মনোবল, দক্ষতা ও নৈতিকতার বিকাশ ঘটবে।

উপদেষ্টা এ মাদ্রাসার ব্রেইল পদ্ধতিতে অন্ধ ছাত্রদের পবিত্র কুরআন, বাংলা, গণিত, ইংরেজি ও সমাজ শিক্ষা দানের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ হেলাল উদ্দিন বিন জমির উদ্দীনের সভাপতিত্ব এ সেমিনারে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সেমিনার শেষে উপদেষ্টা শায়খ জমিরউদ্দীন জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে সকালে উপদেষ্টা হাটহাজারি থানা মডেল মসজিদের স্থান পরিদর্শন করেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী