বজ্রাঘাতের আগুনে পুড়লো তুলার গুদাম

ফরিদপুর প্রতিনিধি
১৮ মে ২০২৫, ১১:৪২আপডেট : ১৮ মে ২০২৫, ১১:৪২

ফরিদপুরে বজ্রাঘাত থেকে সৃষ্টি হওয়া আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হয়। তখন কানাইপুর বাজার এলাকার আমির হোসেনের তুলার গুদামের পাশে একটি খেজুরগাছে আগুন ধরে যায়। পরে গাছের একটি অংশ গুদামের চালের ওপর পড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে গুদামের ভেতরের তুলা আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাদের পৌঁছানোর আগেই তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী দীপংকর ঘোষ বলেন, ‘ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হলে একটি খেজুরগাছে আগুন ধরে যায়। পরে গাছের একটি অংশ গুদামের চালের ওপর পড়ে এবং আগুন ধরে যায়।’

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘রাত ৯টা ৫১ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুরোপুরি আগুন নেভাতে রাত পৌনে ১২টা বেজে যায়। এলাকাবাসীর কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, বজ্রাঘাত থেকেই আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, আগুনে ব্যবসায়ীর কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম