ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনও আলাপ হয়নি: সৈয়দা রিজওয়ানা হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৪, ২২:২২আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২২:৩৫

ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনও সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেক উঠতে পারে, দাবির স্বপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে।

ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অপরাধী হতেও পারেন, নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। আজকেও পত্রিকায় দেখলাম, ইসকন বলেছে— যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে ইসকনের কোনও সম্পর্ক নেই।

উসকানি আসলেও দেশের মানুষ তাতে প্ররোচিত হবে না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেবো। এ জন্য আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, দাবি-দাওয়া নিয়ে সব সময় আলোচনা করবো। প্রতিটি অপরাধের বিচার হবে। অপরাধের বিচারের সঙ্গে সম্প্রীতিটা মিলিয়ে পেলে চলবে না। সম্প্রীতির বন্ধন যাতে আরও দৃঢ় হয়, সে জন্য সরকার কাজ করবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। তবে কী অভিযোগ তা তিনি উল্লেখ করেননি।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী