ভারতীয় মিডিয়ার ভূমিকা স্বাভাবিক সম্পর্কের সহায়ক না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ নভেম্বর ২০২৪, ১৪:১৫আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৪:১৫

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া একেবারে ভয়ঙ্করভাবে লেগে পড়লো। ভারতীয় মিডিয়ার যে ভূমিকা তা কোনও অবস্থাতেই দুটি দেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। এটা কেন করছে, তারা ভালো বলতে পারবে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ–ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে আমার মনে হয়, আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে। আমি বলছি না যে ভারতীয় মিডিয়া ফলো করুন, ভারতীয় মিডিয়ায় যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলোকে তুলে নিয়ে আসুন। এখন সত্য-মিথ্যা যাচাই করা যায়। সেখানে কিন্তু প্রমাণিত সবগুলো বক্তব্য তারা মিথ্যা দিচ্ছে। সেগুলোকে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন স্টেটমেন্ট দেওয়া হয় সেটি প্রথম পাতায় আসা উচিত, ভেতরের পাতায় নয়।

তিনি বলেন, সম্পর্ক তো আর একদিনের না। সব সময় একরকম যাবে এমনও কথা নেই। আমরা আশাবাদী হতে চাইবো যে, আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়- দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হয়। একদিকে যেন না যায়। কিছু সমস্যা আছে- যেমন পানি। তিস্তা নিয়ে কোনও অগ্রগতি হয়নি। আমরা চাইবো অগ্রগতি হোক। আমি বরাবরই সামনাসামনি বলেছি কোনও অবস্থাতেই সীমান্তে হত্যা গ্রহণযোগ্য না। এই সীমান্ত কিন্তু যুদ্ধরত না। অথচ এখানে মানুষকে গুলি করে মারা হয়। পৃথিবীর কোথাও আর এরকম নেই। কাজেই ভারতকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। এটি একটি শক্ত প্রতিবন্ধকতা এবং সহজেই দূর করা সম্ভব। আসলে এই ধরনের গুলি করে মানুষ মারার প্রয়োজন নেই। অপরাধ তো হয়, পৃথিবীর সব সীমান্তে অপরাধ হয়। অপরাধ করলেই গুলি করে মারতে হবে, এমন কোনও কথা নেই। যদি অপরাধ করে থাকে, তাকে ধরুন, নিজের দেশের আইনেই বিচার করুন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু জাতীয় ঐক্য। যেখানে আমাদের জাতীয় স্বার্থ আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে। প্রভাব বিস্তার করতে চাইবেই। যাতে না পারে সেজন্য কী আমরা আমাদের ঘর গোছাচ্ছি? আপনারা একটু চিন্তা করে দেখবেন।

বিভিন্ন দেশের সঙ্গে দেশের সম্পর্কের ধরন বিষয়ে তৌহিদ হোসেন বলেন, পরস্পরের স্বার্থ রক্ষিত হয়, এমন সম্পর্ক আমরা চাই। 

/এসও/আরআইজে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের