‘বাংলাদেশ পুনর্জন্ম: ৩৬ জুলাইয়ের পথে’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন

সাজ্জাদ হোসেন
০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮

‘বাংলাদেশ পুনর্জন্ম: ৩৬ জুলাইয়ের পথে' শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ ইএমকে সেন্টারে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)।

এ আলোকচিত্র  প্রদর্শনীতে যাদের ছবি স্থান পেয়েছে তারা হলেন, আবির আবদুল্লাহ (ম্যাট্রিক্স ইমেজ এলএলসি), ফাতিমা তুজ জোহোরা (ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি), জীবন আহমেদ (বেনার নিউজ), কে এম আসাদ (জুমা প্রেস), সাজ্জাদ হোসেন (সোপা ইমেজেস), মনিরুল আলম (ইপিএ), মুক্তাদির রশিদ (ইরাবদি), মুনির উজ জামান (এএফপি), স্যাম জাহান (রয়টার্স), শরীফ খিয়াম (বেনার নিউজ) এবং সুলায়মান হোসেন (আল জাজিরা)।

বিজেআইএমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীর বিষয়বস্তু জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশের ছাত্রজনতার বিপ্লব, যেটির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতন ঘটে।

মুক্তাদির রশীদ রোমিওর সঞ্চালনায় ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনীর একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ। 

মেঘ বলেন, ‘আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই। শুধু সাংবাদিকতা করার কারণে আমি তাদেরকে হারিয়েছি। নতুন বাংলাদেশে আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই।’

মাহির সারওয়ার মেঘ

বিজেআইএমের আহ্বায়ক স‍্যাম জাহান বলেন, ‘ন‍্যায়, নীতি, সত্য ও সাহসের পথে যতদিন সাংবাদিকতা থাকবে, সাংবাদিকরা থাকবেন; ততদিন আর কোনও দৈত‍্যদানো এই জাতির ঘাড়ে চড়ে বসতে পারবে না।’

অনুষ্ঠানে জুলাই-আগস্টের শহীদদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। 

প্রদর্শনীর উদ্বোধনীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কাভার করা সাংবাদিক জীবন আহমেদ, শরীফ খিয়াম আহমেদ, ইয়ামিন সাজিদ, সাইফ হাসনাত ও মুহাম্মদ আলী মাজেদ সে সময়ের অভিজ্ঞতা বর্ণনা করেন।

প্রদর্শনীতে বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তা , সাংবাদিক, অ‍্যাক্টিভিস্ট, ও রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত ছিলেন। প্রখ্যাত আলোকচিত্রী ও বিজেআইএম সদস্য কেএম আসাদ ছবি প্রদর্শনীর কিউরেশান করেছেন। প্রদর্শনীটি চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত, তবে ৬ ও ১১ ডিসেম্বর অনিবার্য কারণবশত প্রদর্শনীটি বন্ধ রাখা হবে।

/এএকে/ইউএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের