ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি করবে না সরকার: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি করবে না সরকার।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না।’

আসছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রমজান মাসে পণ্যের দামে স্বস্তি থাকবে।’

পণ্যের বাজার স্থিতিশীল কিনা এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাজার স্থিতিশীল না, সেটা আমি মনে করি না। দাম কিছুটা কমেছে। আমরা চাল-মসুর ডাল আমদানির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সয়াবিন তেলের দাম অনেক বেড়েছে। সেটা কীভাবে, কতটুকু কমিয়ে আনা যায় আমরা আলাপ-আলোচনা করছি। সয়াবিন তেল আমদানি হচ্ছে। সয়াবিন তেলের ওপর শুল্ক কমিয়ে দিয়েছি। অতএব একটু ধৈর্য ধরুন।’

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে চাল আমদানি করবো কি করবো না তা ম্যাটার করে না।’

পশ্চিমবঙ্গের এক রাজনীতিকের বাংলাদেশে আলু-পেঁয়াজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কূটনীতিকদের বিষয়। তারা দেখবেন।’ ভারতে যদি অতিরিক্ত চাল-পেঁয়াজ উৎপাদিত হয় তখন তারা সেটা কোথায় বিক্রি করবে বলেও প্রশ্ন রাখেন ড. সালেহউদ্দিন আহমেদ।

/এসআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম