ভারতের উচিত বাংলাদেশের গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া: মাহফুজ আলম

ঢাবি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩

ভারতের উচিত বাংলাদেশের ছাত্রজনতার গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকারকে দ্ব্যর্থহীনভাবে স্বীকৃতি দেওয়া বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড প্রোফাইলে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মাহফুজ আলম লিখেছেন, ‘বাংলাদেশের জুলাই আন্দোলন ও ছাত্র-জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে দ্ব্যর্থহীনভাবে স্বীকৃতি দেওয়া উচিত ভারতের। এটা দিয়ে শুরু করতে হবে। জুলাইয়ের বিদ্রোহকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। বাংলার এই অংশে ইন্দোফিলস বা ভারতীয় সহযোগীরা ভাবছে যে, সবকিছু ঠান্ডা হয়ে যাবে এবং জুলাইয়ের বিদ্রোহকে বাদ দেবে এবং ফ্যাসিবাদীদের নৃশংসতার কিছুই হবে না। এটা একটা ভুল ধারণা। মানুষ সব দেখছে!’

ভারতীয় প্রতিষ্ঠান বিদ্রোহকে জঙ্গি, হিন্দুবিরোধী এবং ইসলামবাদী দখলকারী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু তাদের প্রোপাগান্ডা ও উসকানি ব্যর্থ হচ্ছে। প্রায় দুই দশক পর বাংলাদেশের মানুষ বিনা দ্বিধায় গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। সত্য চলে এসেছে... মিথ্যাচারের বিচার হবে। চিরকাল!’

তিনি আরও লিখেছেন, ভারতের উচিত ৭৫ পরবর্তী প্লে-বুক পরিবর্তন করে নতুন বাংলাদেশের বাস্তবতায় আসা। দেশে এখন পঁচাত্তর পরবর্তী পরিস্থিতি নেই। এটা নতুন বাংলাদেশ এবং এটি অনেক দূর যাবে। বাংলাদেশি জনগণ আগের মতো নেই, তারা এখন ঐক্যবদ্ধ ও মর্যাদাবান। তারা মরার আগ পর্যন্ত তাদের মর্যাদার জন্য লড়াই করবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের