২০টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ডিসেম্বর ২০২৪, ২০:২৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ২১:০৯

২০টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে। ইতোমধ্যে ওইসব দেশের বর্তমান রাষ্ট্রদূতকে ফেরত আসতে বলা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কূটনীতিকদের সরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ আসছে, সেটিও সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। প্রায় ২০টি দেশের মতো রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে। সেই নিয়োগের উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হয়েছে। এগুলোর কিছু বিষয় আছে প্রশাসনিক, এজন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। কিন্তু এ প্রক্রিয়া চলমান আছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে জনপ্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের ঘটনা তদন্তে গঠিত কমিটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, কমিটি নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন দেওয়ায় প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। কমিটি সুপারিশসহ রিপোর্ট দিয়েছেন। জানিয়েছেন তারা ১৫৪০ জনের মতো আবেদন পেয়েছিলেন, সেটা যাচাই-বাছাই করে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা দিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছেন। সুপারিশ পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। তারা ২০০৯ থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত সচিব থেকে শুরু করে উপসচিব পর্যায়ের কর্মকর্তা বলেও তিনি জানান।

এখনও প্রশাসনে বিগত সরকারের দোসর রয়ে গেছে। তাদের বিষয়ে সরকারে অবস্থান কী জানতে চাইলে ‍উপ-প্রেস সচিব বলেন, প্রশাসনে রদবদল নিয়মিত প্রক্রিয়া। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কয়েক হাজার রদবদল হয়েছে। এটি চলমান রয়েছে। সরকার যখনই যেখানে প্রয়োজন মনে করছে, সেখানে কাউকে পদোন্নতি দিচ্ছে, বদলি বা পদায়ন করছে। কারও বিরুদ্ধে আগের সরকারের সঙ্গে কাজ করার বা সুবিধাভোগীর গুরুতর অভিযোগ আসছে। আবার প্রশাসনিক অন্যান্য কারণেও হচ্ছে।

/ইএইচএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের