বেসরকারি খাত উন্নয়নে ১২০০ কোটি টাকা দেবে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮

বেসরকারি খাতের উন্নয়নে ১২০০ কোটি টাকা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। বাজেট সহায়তার আওতায় এডিবি বাংলাদেশকে ১০ কোটি ডলারের সমান ১২০০ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে। প্রতি ডলার ১২০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে এডিবি-বাংলাদেশের মধ্যে ঋণচুক্তি সম্পাদিত হয়েছে।

এনইসি সূত্র জানিয়েছে, স্ট্রেনদেনিং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড অ্যাডিশনাল ফাইন্যান্সিং প্রকল্পের আওতায় এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, এডিবির পক্ষে বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিয়ং ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

বাজেট সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার দেবে এডিবি। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৪-২০২৯। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাস্তবায়িতব্য অবকাঠামোগত উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সক্ষমতা বাড়ানোর জন্য এডিবি প্রস্তাবিত প্রকল্পের অনুকূলে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে।

এ ঋণটি অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স হিসেবে পাওয়া গেছে, যা ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। ঋণটির বার্ষিক সুদের হার ০ দশমিক ৫০ শতাংশ।

/এসআই/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের সুপারিশ এডিবির 
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ