ট্রাম্পের পাল্টা শুল্কে বাংলাদেশের প্রবৃদ্ধিতেও চাপ দেখছে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৩:৪৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৩:৪৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে। এর প্রতিক্রিয়ায় বুধবার (৯ এপ্রিল) সকালেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। বিশেষ করে চীনের ওপর আরোপিত ১০৪ শতাংশ শুল্কের ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ফলে এক দিনে বেশিরভাগ সূচকই বড় ধরনের ধসের মুখে পড়ে।

বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুদ্ধ শুধু চীন নয়, গোটা এশিয়ার রফতানি নির্ভর অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এর প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য দেশের পুঁজিবাজারেও।

এদিকে, একই দিনে প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ।

তবে এই পূর্বাভাস দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই। বুধবার (৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে এডিবির ঢাকা কার্যালয়ের অর্থনীতিবিদ চন্দন সাপকোটা বলেন, ‘যদি ট্রাম্পের পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হয়, তাহলে তা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তৈরি হবে বড় ধরনের অনিশ্চয়তা।’

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি হতে পারে ১০ দশমিক ২ শতাংশ। এর পেছনে বৈশ্বিক বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং মুদ্রা মানের চাপকে দায়ী করেছে সংস্থাটি।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির ফলে রফতানি বাজারে প্রতিযোগিতা বাড়বে। এতে বাংলাদেশসহ উন্নয়নশীল অর্থনীতিগুলোকে নতুন কৌশল নিতে হবে টিকে থাকার জন্য।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে