শিশুদের জন্য অবারিত ছিল বঙ্গবন্ধুর দুয়ার

উদিসা ইসলাম
১৭ মার্চ ২০১৬, ১৮:০৬আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৮:০৯

শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল অবারিত দুয়ার। তাদের সঙ্গে সময় কাটানো, তাদের জন্য কিছু করার আগ্রহ ছিল তার প্রবল। এমনকি তিনিই ভেবেছিলেন শিশুদের সুরক্ষায় পূর্ণাঙ্গ একটি আইন থাকা জরুরি। আর এই পথ ধরেই ১৯৭৪ সালের ২২ জুন জাতীয় শিশু আইন (চিলড্রেন অ্যাক্ট) প্রণয়ন করা হয়।

বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ। আগামী দিনে দেশগড়ার নেতৃত্ব দেবে তারাই। ফলে আগে তাদেরই গড়ে তুলতে হবে। যখন তিনি বঙ্গবন্ধু হয়ে ওঠেননি, একজন নেতা হয়ে উঠছেন কেবল, তখনও তিনি তার পরিকল্পনায় শিশুবান্ধব সিদ্ধান্ত রাখতেন বলে জানিয়েছেন তার সহযোদ্ধারা। শিশুরা সৃজনশীল ও মুক্তমনের মানুষ হিসেবে গড়ে উঠুক সেটি ছিল তার আকাঙ্ক্ষার বিষয়। আর স্বাধীন বাংলাদেশে তিনি যখন সবার বঙ্গবন্ধু হয়ে উঠেছেন, তখনও তিনি শিশুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। শিশুদের কোনেও সমাবেশে গেলে বা শিশুরা গণভবনে তার কাছে গেলে, তিনি শিশুর মতো তাদের সঙ্গে মিশে যেতেন। সেই দিক বিবেচনায় ২০০৯ সাল থেকে তার জন্মদিনের দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।

শিশুদের আপন করে তাদের সাথে তাদের মতো করে মিশে যেতে পারতেন বঙ্গবন্ধু

কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, একটি স্বাধীন দেশের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন একটি ঐতিহাসিক দিন। এ দিনটি কেন জাতীয় শিশুদিবস হলো—এ নিয়ে অনেকেই প্রশ্ন করেন। এর উত্তর লুকিয়ে আছে বঙ্গবন্ধুর শিশুদের জন্য নেওয়া নানা কর্মসূচির মধ্যেই। বঙ্গবন্ধু শিশুদের খুব আদর করতেন। তিনি জানতেন, শিশুদের তৈরি করতে পারলেই আগামী দিনে তিনি পাবেন একটি সৎ ও সাহসী জাতি।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের