ভারতে আটক ১০০ বাংলাদেশি জেলেকে ছাড়িয়ে আনার প্রক্রিয়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩

ভারতীয় বাহিনীর হাতে আটককৃত প্রায় ১০০ জন বাংলাদেশি জেলেকে ছাড়িয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে বাংলাদেশে আটক প্রায় ১০০ ভারতীয় জেলেকে ফেরত নিতে চায় দিল্লি। আটককৃত জেলে বিনিময় হলে দুই দেশের মধ্যে অস্বস্তিকর সম্পর্ক কাটিয়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি নিয়ে দুইপক্ষ আলোচনা করছে। বাংলাদেশ ও ভারত তাদের জেলেদের ফেরত নেওয়ার প্রক্রিয়া নিয়ে কথা বলছে।’

এর আগেও বাংলাদেশি বা ভারতীয় জেলেরা আটক হয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদান-প্রদান করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরে দ্বিপক্ষীয় মেকানিজমগুলো প্রায় বন্ধ আছে। আটক জেলেদের আদান-প্রদান করা হলে দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি জানান।

গত ৯ ডিসেম্বর দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার ভারতীয় সুমদ্র সীমানায় ঢুকে পড়ে এবং ৮০ জন জেলেসহ তাদের আটক করা হয়। এর আগে গত সেপ্টেম্বরে ১২ জন জেলে ভারতীয়দের হাতে আটক হয়।

ভারতীয় জেলেরা বিভিন্ন সময়ে বাংলাদেশি সীমানায় ঢুকে পড়ার কারণে তাদের আটক করা হয়।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের