জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে তিনি সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন।

/ইউআই/আরআইজে/
সম্পর্কিত
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় স্থগিত 
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল 
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বশেষ খবর
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন
‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা